ব্রেকিং নিউজঃ

বড়াইগ্রামের জোনাইলে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত 

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। জোনাইল ইউনিয়ন পরিষদের সচিব শ্রী সঞ্জয় কুমার চাকী দুই কোটি ২৫ লাখ ৫৪ হাজার ১৯৮ টাকার বাজেট পেশ করেন। বাজেটে রাজস্ব খাতে ১২ লাখ ৪৬ হাজার ৯০৩ টাকা আয় এবং ১১ লাখ ৭১ হাজার ৩৭১ টাকা ব্যয় ধরা হয়েছে।
উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে দুই কোটি ১৩ লাখ ১৮ হাজার ৯৫১ টাকা এবং ব্যয় ধরা হয়েছে দুই কোটি ১৩ লাখ ৭ হাজার ২৯৫ টাকা। এছাড়া বাজেটে ৮৭ হাজার ১৮৮ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।
জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক (তোজাম) এর সভাপতিত্বে এবং ৪ নং ইউপি সদস্য মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সোবহান হারেজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,জোনাইল ইউনিয়ন পরিষদের সচিব সঞ্চয় কুমার চাকী সহ ইউনিয়নের সদস্যবৃন্দ, আওয়ামীলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031