ব্রেকিং নিউজঃ

বরিশালে জ্বর, কাশি ও সর্দি নিয়ে নারীর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জ্বর, কাশি-সর্দি ও বমি নিয়ে রিনা বেগম (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে তার মৃত্যু হয়। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার গ্রামে রিনা বেগম নামে এক গৃহবধূর ৫ থেকে ৬ দিন পূর্বে প্রচন্ড জ্বর, কাশি ও বমি হয়।

এরপর থেকেই সে অসুস্থ অবস্থায় ঘরের দরজা বন্ধ করে ঘরে থাকতেন। বাহিরে বেশি বের হতেন না। বুধবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম, ইউপি চেয়াম্যান ইলিয়াস তালুকদার ও হাসপাতালের চিকিৎসক ডা. আল আমিন ঘটনাস্থলে গিয়ে পরিবার ও বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন। কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়, শরীর দুর্বলের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই গৃহবধূ মারা যান।

নারীর মৃত্যু সম্পর্কে জানতে চাইলে ইউএনও বরিশালটাইমসকে বলেন- ‘বিষয়টি জানার পরে উপজেলা হাসপাতালের ডা. আল আমিনকে নিয়ে গিয়েছিলাম। সে জানিয়েছে এটি করোনার কোনো বিষয় না তাই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।’

উপজেলা হাসপাতালের ডা. আল আমিন বরিশালটাইমসকে বলেন- ‘আমরা গিয়ে পরিবার ও বাড়ির লোকজনের কথা বলে জানতে পারলাম ৫ থেকে ৬ দিন পূর্বে জ্বর হয়েছে। তার জ্বরের চিকিৎসা সেবা না হওয়া ও খাবার না খাওয়ায় বেশি অসুস্থ হয়ে পড়ে ছিল। এ কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওই নারী।’

‘আমি বরিশাল সিভিল সার্জন ও ঢাকায় কথা বলেছি। তার পরে স্থানীয় প্রশাসনের নির্দেশে তাকে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে’, বলেন ডা. আল আমিন।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031