ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন: মির্জা ফখরুল

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য ও দেশের একটি দৈনিক সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঙ্গলবার (১৮ মে) ঠাকুরগাঁওয়ে কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেছেন, গণতন্ত্রিক সমাজকে ধ্বংস করে দেয়ার জন্য এটা সরকারের একটা নীল নকশা। বাংলাদেশে কোনো মানুষের অধিকার নেই। সুপরিকল্পিতভাবে সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে, লয়ারদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে, ডাক্তারের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে। সমাজকে বিভক্ত করে ধ্বংস করা হচ্ছে।

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা সুচিকিৎসার জন্য দেশের বাইরে যেতে বললেও সরকার যেতে দিচ্ছে না।

কারণ খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষের একজন সৈনিক। তিনি সাংবাদিকসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজের অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।এসময় জেলা বিএনপির সহ-সভাপতি তৈমুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক ওবায়েদুল্লাহ মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930