ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়া এখনও কৃত্রিম অক্সিজেন নিচ্ছেন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তিনি এখনও কৃত্রিম অক্সিজেন নিচ্ছেন। ডায়াবেটিসও রয়েছে আগের মতোই। কিডনিতেও কিছুটা সমস্যা রয়েছে।

সোমবার (১৭ মে) বেগম জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা জানান। তিনি বলেন, হাসপাতালের সিসিইউতে রেখেই তাকে (খালেদা জিয়া) করোনা পরবর্তী জটিলতার চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববারের পর আজও ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে।

ডা. জাহিদ বলেন, বেগম জিয়ার নানা রোগের বিষয়ে চিকিৎসকরা নিবিড় পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নিচ্ছেন।

গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন বেগম খালেদা জিয়া। ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট দেখা দিলে গত ৩ মে তাকে নেয়া হয় সিসিইউতে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930