ইস’রায়েলকে সম’র্থন জানিয়ে বাইডেনের ফোন, আব্বাসকে বললেন হা’মলা থামাতে
মা’র্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলি’স্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইস’রায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন।
শনিবার তিনি তাঁদের সঙ্গে পৃথক ফোনালাপ করেন বলে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন ইস’রায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন, গাজা থেকে হামাস ও অন্যান্য স’ন্ত্রাসী পক্ষের রকেট হা’মলা ঠেকাতে ইস’রায়েলের আত্ম’রক্ষার অধিকার রয়েছে।
আর এই অধিকারের প্রতি তাঁর (বাইডেন) একনিষ্ঠ সম’র্থন অব্যাহত থাকবে।
তবে তিনি দুই দেশের মধ্যে চলমান ল’ড়াইয়ে শি’শু ও বেসাম’রিক নাগরিকদের মৃ’ত্যু এবং গণমাধ্যমের কার্যালয় ধ্বংসের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন।
হা’মলা থেকে সাংবাদিকদের সুরক্ষিত রাখতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বাইডেন।
অন্যদিকে ফিলি’স্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বাইডেন বলেন, ইস’রায়েলকে লক্ষ্য করে গাজা থেকে হামাস যেন রকেট হা’মলা বন্ধ করে।
যু’ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আব্বাসের সঙ্গে কথা হয়েছে বাইডেনের।
এ সময় তিনি ফিলি’স্তিনের সঙ্গে যু’ক্তরাষ্ট্রের অংশীদারত্ব জো’রদারে নিজের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন হামাসের কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলেননি। ফলে আব্বাসকে করা তাঁর এই ফোন কল কোনো কাজে আসবে বলে ধারণা করা যাচ্ছে না।
কারণ গাজা উপত্যকায় আব্বাসের নিয়ন্ত্রণ খুবই কম। আব্বাস ও তাঁর দল ফাতাহর নিয়ন্ত্রণে রয়েছে অধিকৃত পশ্চিম তীর।
আর গাজার নিয়ন্ত্রণে রয়েছে তাঁর প্রতিদ্বন্দ্বী হামাস সরকার।
হামাসকে যু’ক্তরাষ্ট্র দেখে স’ন্ত্রাসী সংগঠন হিসেবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, মা’র্কিন প্রেসিডেন্ট এমন সময় নেতানিয়াহু ও আব্বাসকে ফোন করলেন যার পরদিন তথা রোববার (বাংলাদেশ সময় সোমবার) ইস’রায়েল ও ফিলি’স্তিনের মধ্যকার ল’ড়াই নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ।
এদিকে ইতিমধ্যে তেল-আবিব পৌঁছেছেন যু’ক্তরাষ্ট্রের ফিলি’স্তিন ও ইস’রায়েল স’ম্পর্কবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাদি আম’র।
হাদির সফর স’ম্পর্কে ইস’রায়েলে যু’ক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, দীর্ঘ মেয়াদে শান্তি প্রতিষ্ঠার লক্ষে কাজ করবেন তিনি।
হাদি সেখানে ইস’রায়েল, ফিলি’স্তিন ও জাতিসংঘের কর্মক’র্তাদের সঙ্গে কথা বলবেন।
ফিলি’স্তিন কর্তৃপক্ষ বলছে, গত সোমবার থেকে গাজায় চালিয়ে আসা ইস’রায়েলি বিমান ও গো’লা হা’মলায় শনিবার পর্যন্ত অন্তত ১৪৫ জন নি’হত হয়েছেন।
নি’হত ফিলি’স্তিনিদের মধ্যে ৪১ শি’শু রয়েছে। অন্যদিকে গাজা থেকে ছোড়া হামাসের রকেট হা’মলায় দুই শি’শুসহ ১০ ইস’রায়েলি নি’হত হয়েছেন।
