ব্রেকিং নিউজঃ

আজ থেক যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস বন্ধ

দেশের বেশ কয়েকটি এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না।  গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর ও জেলা শহর এলাকায় রোববার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি কাজে মেসার্স ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিতে শাটডাউনের কাজের জন্য আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা চন্দ্রা, কালিয়াকৈর ও গাজীপুর শহর এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ওই সব এলাকার বেক্সিমকো, বিগবস, কে-পাওয়ার ও এর পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930