ব্রেকিং নিউজঃ

ফিলিস্তিন ইস্যুতে দার্শনিক চমস্কির বক্তব্য টুইট করলেন ইমরান খান

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি দখলদার বাহিনী।

গত সোমবার থেকে ইসরাইলের অব্যাহত বিমান হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ মোট ৮৩ জন ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার ঈদের দিনও ইসরায়েলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখন পর্যন্ত চার শতাধিক ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।

কট্টরপন্থী ইহুদি জাতীয়তাবাদীদের সঙ্গে ফিলিস্তিনিদের চলমান সংঘর্ষের উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এই পরিস্থিতিতে ফিলিস্তিনের পক্ষে আছে পাকিস্তান বলেও জানিয়েছেন তিনি।

বুধবার এক টুইটবার্তায় ইমরান খান লেখেন, ‘আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আমরা গাজার পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে।’

টুইটারে মার্কিন দার্শনিক নোয়াম চমস্কির একটি বক্তব্যের উদ্ধৃতি শেয়ার করেন ইমরান খান।

যেখানে লেখা রয়েছে, এতে বলা হয়, ‘তোমরা আমাদের পানি কেড়ে নিয়েছ, জলপাই গাছ ধ্বংস করেছ, আমাদের কর্মসংস্থান কেড়ে নিয়েছ, আমাদের ভূমি দখল করেছ, আমার বাবাকে কারাবন্দি, আর মাকে হত্যা করেছ, বোমা ফেলে আমাদের দেশকে ছিন্নভিন্ন করে দিয়েছ, আমাদের সবাইকে ক্ষুধার্ত রেখেছ, আমাদের সবাইকে অসম্মান করেছ।

এসব সত্ত্বেও আমাদের দোষারোপ করে বলছ, আমরা পাল্টা রকেপ নিক্ষেপ করেছি।’

ক্যাপশনে ইমরান খান লিখেছেন, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এরপর উই স্ট্যান্ড ফর গাজা ও উই স্ট্যান্ড ফর প্যালেস্টাইন- দুটি হ্যাসট্যাগ জুড়ে দেন তিনি।

টুইটারের পাশাপাশি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনালাপেও ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031