ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়াকে ফিরে আসার শর্ত দিতে পারত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন না মঞ্জুর করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ৪০১ ধারা অনুযায়ী খালেদা জিয়ার সাজা স্থগিত করে একবার সুবিধা দেওয়া হয়েছে। সেটা দ্বিতীয়বার দেওয়ার সুযোগ নেই বলে ইতোমধ্যে আইন মন্ত্রণালয় জানিয়েছে। তাই আমরা তাদের আবেদন মঞ্জুর করতে পারছি না। প্রলচিত আইন অনুযায়ী বিদেশে যাওয়ার সুযোগ নেই।

এবিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের এ মতামত বেআইনি। খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো অঘটন ঘটে গেলে তার দায় সরকারের।

রোববার (৯ মে) সন্ধ্যায় খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, ‘এটি সম্পূর্ণ বেআইনি। এ আইনে এমন কোনো বিধান নেই যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে যেতে পারবে না। এ আইন করাই হয়েছে দণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য।’

তিনি আরও বলেন, চিকিৎসা শেষে ফিরে আসতে হবে-সরকার এই শর্ত দিতে পারত। খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী। তার অবস্থা অত্যন্ত জটিল। সরকার মানবিকভাবে দেখতে পারত। খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের নিজেরই উদ্যোগ নেওয়া উচিত। অনুমতি না দিয়ে সরকারের এত বড় দায়ভার নেওয়া উচিত হয়নি। যদি কোনো অঘটন ঘটে যায় তখন সম্পূর্ণ দায়ভার সরকারের ঘাড়ে পড়বে। আইনকে তো মানবিকভাবে ব্যাখ্যা করতে হবে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031