ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন না মঞ্জুর

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন না মঞ্জুর করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। রোববার (৯ মে) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানিয়েছে।

তিনি বলেছেন, যতটুকু করণীয় ততটুকু করেছি, আইনের বাইরে গিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন মঞ্জুর করতে পারছি না।

এর আগে খালেদার বিদেশ যাওয়ার বিষয়ে আইন মন্ত্রী আনিসুল হক তার মতামত দিয়েছেন।সেখানে তিনি উল্লেখ করেছেন, সাজাপ্রাপ্ত কোনও ব্যক্তির দেশের সীমানার বাইরে যাওয়ার বা পাঠানোর কোনও সুযোগ নেই।

এক্ষেত্রে খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত।তাকে বিদেশে পাঠাতে হলে আগে দণ্ড মওকুফ করতে হবে। আদালত যেহেতু তাকে সাজা দিয়েছেন তাই তার দণ্ড মওকুফের একমাত্র ক্ষমতা আছে রাষ্ট্রের।

উল্লেখ্য, গত বুধবার (৬ মে) রাত ৮টায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার আবেদনটি করেন বেগম জিয়ার ভাই শামীম ইস্কানদার। এরপর আবেদনটির আইনি দিক পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর তিন দিন পর রোববার (৯ মে) মতামত দিল আইন মন্ত্রণালয়। তবে, এখনো সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি।

এদিকে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়া করোনামুক্ত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031