ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়ে মতামত দিয়েছেন: আইনমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার (৯ মে) সকালে মতামতের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে।

এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে খালেদা জিয়ার বিদেশ যাত্রা। তবে আইন মন্ত্রণালয় বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কী মতামত দিয়েছেন, তা এখনো জানা যায়নি।

আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি।’

কী অভিমত দেয়া হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন।’

এর আগে বুধবার (৬ মে) রাত ৮টায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার আবেদনটি করেন বেগম জিয়ার ভাই শামীম ইস্কানদার। এরপর আবেদনটির আইনি দিক পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর তিন দিন পর রোববার (৯ মে) মতামত দিল আইন মন্ত্রণালয়। তবে, এখনো সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি।

এদিকে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়া করোনামুক্ত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031