ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রী কোরআন-সুন্নাহর বাহিরে কিছু করেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘যারা ধর্মের নামে অরাজকতা করে তাদের হাত থেকে ধর্মকে রক্ষা করতে হবে। হেফাজত ধর্মের দোহাই দিয়ে ভাংচুর করছে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

যারা হামলার শিকার হয়েছেন, তারা মামলা করুন। হামলাকারী প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ কথাগুলো বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (৭ মে) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে হেফাজত নেতাদের তাণ্ডব ও সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

হামলায় ক্ষতিগ্রস্ত রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি একেএম আলমগীর কবিরের বাড়ি পরিদর্শন করেন।মন্ত্রী বলেন, আমি নিজে এসে দেখে গেলাম আমি আপনাদের সঙ্গে ওয়াদা করছি যারা এ সহিংসতার সঙ্গে জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব। আমাদের প্রধানমন্ত্রী দুর্বারগতিতে এগিয়ে চলছেন।

তিনি নিজেও একজন মুসলমান, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সময়মতো তাহাজ্জুদ পড়েন, কোরআন পড়েন তার হাতে বাংলাদেশ; তিনি কোরআন-সুন্নাহর বাহিরে কিছু করেন না।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান পিপিএম, অতিরিক্ত ডিআইজি নূরে আলম মিনা, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মোমেন, সিরাজদিখান সার্কেলের এএসপি রাজিবুল ইসলাম, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান থানার ওসি মো. বোরহান উদ্দিন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930