ব্রেকিং নিউজঃ

ক্ষমতায় গেলে ফাঁসিতে ঝোলানোর তালিকা করেছে হেফাজত

কখনো বাংলাদেশের ক্ষমতায় এলে কাদের কাদের ফাঁসিতে ঝোলানো হবে সেই তালিকা বনিয়েছে হেফাজত ইসলাম। চলমান গ্রেফতার অভিযানের মধ্যেই সংগঠনের একজন নেতা নূর হোসাইন নূরানী জানালেন এমন তথ্য।

তিনি বলেছেন, হেফাজত ইসলাম ক্ষমতায় এলে কাদের কাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে, সেই তালিকা করে রাখা হয়েছে। এদের সবার চোখ টেনে ছিড়ে ফেলা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

ইতোমধ্যে নূরানীর একটি ওয়াজের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছেন, একদিন তাদের সংগঠনের আমির জুনায়ের বাবুনগরী দেশের রাষ্ট্রপতি হবেন আর মামুনুল হক হবেন প্রধানমন্ত্রী। তখন তারা ফতোয়া বোর্ড গঠন করে কেবল ফাঁসির রায় দেবেন।

নূর হোসাইন নূরানী হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। পাশাপাশি আহমদিয়াবিরোধী আন্দোলন করা খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি।

ওই ওয়াজটি গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় হয়েছিল, সেটি ব্যানারেই স্পষ্ট।

ওয়াজটি গত ২২ এপ্রিলের আগে হয়েছিল সেটি নিশ্চিত। কারণ, ওই দিন নিজ এলাকা মুন্সিগঞ্জ সদর উপজেলা থেকে গ্রেফতার করা হয় নূরানীকে।

ব্যানারে প্রধান অতিথি হিসেবে নাম ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেনের নাম। সভাপতি হিসেবে নাম আছে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির। অতিথি হিসেবে নাম ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ আজাদের।

তবে মুরাদ কবির জানিয়েছেন, কয়েকদিন আগে মৌচাক এলাকায় এই মাহফিলটি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তার নাম পদবিসহ কালিয়াকৈর ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের নাম ব্যবহার করা হয়েছে। সেখানে মন্ত্রী মহোদয়, চেয়ারম্যান বা সেলিম আজাদ কেউ উপস্থিত ছিল না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930