ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত

ঢাকার এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চিকিৎসাধীন করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। অধ্যাপক জাহিদ বলেন, ‘মেডিক্যাল বোর্ডের সদস্যরা মঙ্গলবার উনার (খালেদা জিয়া) যে সকল পরীক্ষা সোমবার করানো হয়েছিল এবং সকালে করানো হয়েছে সেগুলো রিভিউ করেছেন। ট্রিটম্যান্ট কিছু এডজাস্টমেন্ট করেছেন এবং সেই অনুযায়ী উনার চিকিৎসা চলছে।’

তিনি আরও বলেন, ‘আমি কিছুক্ষণ আগেও উনার সঙ্গে দেখা করেছি। একজন সিসিইউ‘র রোগীর সঙ্গে তো সামনে গিয়ে কথা বলা যায় না, দূর থেকে দেখতে হয়। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি সোমবার যে অবস্থায় ছিলেন এখন উনি সেই অবস্থাতে আছেন। উনার চিকিৎসা চলছে।’

দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তির জন্য দোয়া করার অনুরোধ জানান তিনি। গত সোমবার সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা বিকালে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930