ব্রেকিং নিউজঃ

ঈদের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

আসন্ন ঈদুল ফিতরের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ঈদের আগে টিকা দেওয়ার জন্য চীন সরকার কাজ শুরু করেছে।ঢাকার চীনা রাষ্ট্রদূতও এ বিষয়ে আশ্বাস দিয়েছেন।

আমরা এ বিষয়ে আশাবাদী।ড. মোমেন জানান, চীনে মে দিবসের পাঁচদিনব্যাপী ছুটি চলছে। এই ছুটি ৫ মে শেষ হবে। ছুটির কারণে সেখানে সব কিছু বন্ধ রয়েছে।

তিনি জানান, টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে। এর আগে, সোমবার স্বাস্থমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছিলেন ১০ মে’র মধ্যে চীন থেকে টিকা আসবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930