ব্রেকিং নিউজঃ

ভোলায় এমপি জ্যাকবের বিরুদ্ধে ঠিকাদারদের বিক্ষোভ মিছিল, প্রকৌশলী অবরুদ্ধ

কাজ করতে বাধা দেয়ায়

ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে  ভোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র ঠিকাদাররা।

আজ বুধবার ওই সংসদ সদস্যের এলাকা চরফ্যাশন ও মনপুরায় সড়ক মেরামত ও নির্মান কাজ বাস্তবায়নে বাধা দেয়ার অভিযোগে এলজিইডি ভবনের সামনে ঠিকাদাররা একত্রিত হয়ে এ বিক্ষোভ করেন।এসময় বিক্ষুব্ধ ঠিকাদাররা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চরফ্যশন উপজেলা প্রকৌশলীকে ভোলা কার্যালয়ে অবরূদ্ধ করে এমপি জ্যাকবের বিরুদ্ধে স্লোলোগান দিতে থাকে। পরে পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।

ভুক্তভোগী ঠিকাদাররা জানান,  অনলাইন টেন্ডারিং সিস্টেম (ই-জিপি)’র লটারীর মাধ্যমে টেন্ডারে অংশগ্রহন করে ভোলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২০ থেকে ২৫ জন ঠিকাদার চরফ্যাশন ও মনপুরা উপজেলায় সড়ক মেরামত ও নির্মান কাজের ঠিকাদার হিসেবে নির্বচিত হয়।

তবে প্রায় দুই মাস পেড়িয়ে গেলেও তাদের কাজের সাইড বুঝিয়ে দেয়া হয়নি। এলজিইডির সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর কাছে কাজ বুঝিয়ে দেয়ার আবেদন করলে তিনি এমপি জ্যাকবের নির্দেশ ছাড়া কাজ বুঝিয়ে দিতে অপারগতা জানান।

মেসার্স তহুরা এন্টারপ্রাইজের মালিক আব্দুর রাজ্জাক, ঠিকাদার জুলফিকার আহমেদ জুয়েল, ঠিকাদার রুহুল আমিন কুট্টিসহ কয়েক জন ঠিকাদার জানান, স্থানীয়া এমপি জ্যাকবের কাছে কাজের সাইড সম্পর্কে আলোচনা করলে তিনি প্রতিটি কাজের জন্য ২০ পার্সেন্ট করে টাকা তার ম্যানেজারের কাছে জমা দেয়ার কথা বলেন ঠিকাদারা।

এব্যাপারে ভোলা এলজিইডির নিব্যাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক বলেন, ঠিকাদারদের অভিযোগের বিষয়টি ও উদ্ভুত পরিস্তিতি সমাধানে আলোচনা করা  হচ্ছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930