ব্রেকিং নিউজঃ

প্রবীণ সাংবাদিক সৈয়দ শাহজাহান আর নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহজাহান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রেস সচিব ছিলেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গেও ছিল তার ঘনিষ্ঠতা।

বুধবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী।

এর আগে শাহজাহানের পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষমতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী কাছে আর্থিক সহায়তাও চাওয়া হয়েছিল। কিন্তু তার অপেক্ষা না করেই চলে গেলেন ৭৮ বছর বয়সী শাহজাহান।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৩ এপ্রিল থেকে রাজধানীর উত্তরার বেসরকারি ক্রিসেন্ট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এই সাংবাদিক।

শাহজাহানের মরদেহ নিয়ে যাওয়া হবে জামালপুরে শহরে। সেখানে জানাযা শেষে জামালপুর শহরের এক নং ওয়ার্ডে নিজ বাড়ির পাশে তার দাফন হবে।

সৈয়দ শাহজাহান দৈনিক ইত্তেফাকে প্রায় ৪৫ বছর সাংবাদিকতা করেন। এই সময়ে প্রাচীন এই পত্রিকাটির প্রধান প্রতিবেদক, শিফট ইনচার্জসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য।

কচি-কাঁচার আসরের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন শাহজাহান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930