ব্রেকিং নিউজঃ

অপরাধী যে-ই হোক, আইনের মুখোমুখি হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে ।

বুধবার দুপুরে ধানমণ্ডির বাসভবন থেকে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি পরিষ্কার…আইন, আইন অনুযায়ী চলবে। যে-ই অপরাধী হয় তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, এটা (ঘটনাটি) তদন্তাধীন রয়েছে। সে তদন্তের পরেই আমরা বলতে পারব।

হেফাজত নেতাদের বিরুদ্ধে চলা মামলাগুলোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী মামলাগুলো চলছে।

তিনি বলেন, বাবুনগরীর বিরুদ্ধে ২০১৩ সালে মামলা ছিল, সে আটকও ছিল।

সেটা এখন কি অবস্থায় আছে, জেনে কথা বলতে হবে। আটক ছিল, পরে জামিন নিয়ে আসছিলেন, এটুকুই আমরা জানি।

স্বরাষ্ট্রমন্ত্রী বেলন, যে সমস্ত মামলা রয়েছে, সেগুলো আইন অনুযায়ী ব্যবস্থা হবে।

কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমি এটা বারবার বলছি। যে-ই অপরাধ করবেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930