ব্রেকিং নিউজঃ

একদিনে শনাক্ত ৩ লাখ ৬০ হাজার, মৃত্যু ৩ সহস্রাধিক

ভারতে আক্রান্তের সংখ্যায় সব রেকর্ড ছাড়িয়ে গেল

ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে।

অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেল।

মঙ্গলবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ৩৭ হাজার। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে তিন হাজার ২৯৩ জনের।

করোনাভাইরাসে এই প্রথম দেশটিতে একদিনে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়াল।

সেই সঙ্গে দেশে মোট মৃত্যুর সংখ্যাও দুই লাখ পার করল।  গত সাড়ে তিন মাসে দেশে মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।

তিন লাখ ৬০ হাজার নতুন সংক্রমণের জেরে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলো এক কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন।

আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে প্রায় সাড়ে ৯৬ হাজার। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছে ২৯ লাখ ৭৮ হাজার ৭০৯ জন।

এই বিপুলসংখ্যক সক্রিয় রোগীকে স্বাস্থ্য পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। রোজ অনেক রোগী মারা যাচ্ছেন শুধু অক্সিজেনের অভাবে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৭ লাখের বেশি।  সংক্রমণ হারও ছাড়িয়েছে ২০ শতাংশ।

অর্থাৎ দেশে করোনা পরীক্ষা হওয়া ৫ জনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যেই দেশটিজুড়ে চলছে টিকাদান কর্মসূচি।

 

 

গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ২৫ লাখ ৫৬ হাজার ১৮১ জন।

১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার পর এখন পর্যন্ত ভারতে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪ কোটি ৭৮ লাখ ২৭ হাজার ৩৬৭।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930