সৌদি আরবে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা, বিশ্ববিদ্যালয়ে আগুন
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক-বোঝাই ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এসব হামলা আকাশপথে আটকে দেয় সৌদি জোট।
তবে দেশটির ইয়েমেন সীমান্তবর্তী জিজান বিশ্ববিদ্যালয়ে এ হামলার ফলে আগুন ধরে যায়।বুধবার দেশটিতে এ হামলা হয়।খবর-আরব নিউজের।
বৃহস্পতিবার আল-এখবারিয়া টিভিতে বলা হয়, সৌদি আরবে ছোড়া হুতিদের ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি বিস্ফোরক-বোঝাই ড্রোন ধ্বংস করে আরব জোট।
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালকি বলেন, জাজানকে হামলার লক্ষ্যবস্তু বানানো ইরান সমর্থিত হুতি জঙ্গিদের সৌদি আরবে দীর্ঘ হামলার সর্বশেষ ঘটনা।
