ব্রেকিং নিউজঃ

মৃতের সংখ্যা মিয়ানমারে ৭০০ ছাড়ালো

রাজনৈতিক বন্দিদের সহযোগিতা বিষয়ক সংস্থার (এএপিপি) এক জরিপে জানিয়েছে মিয়ানমারে চলমান বিক্ষোভ ও আন্দোলন দমনে জান্তা সরকারের হাতে এ পর্যন্ত নিহত হয়েছে ৭০১ জন। নিহতদের মধ্যে আন্দোলনকারী, রাজনৈতিক বন্দি, নারী ও শিশু রয়েছে।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে জান যায়, জরিপে আরও প্রকাশ করা হয়েছে- এ পর্যন্ত জান্তা সরকারের হাতে গ্রেপ্তার হয়েছে ৩ হাজার ১২ জন। পাশাপাশি নতুন করে ৬৫৬ জন আন্দোলনকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সর্বশেষ গেল শুক্রবার জান্তা সরকারের সেনাবাহিনীর গুলিতে বাগোতে ৮২ জন নিহত হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসের ১ তারিখ আচমকা মায়ানমারের শাসনভার নিজের হাতে তুলে নেয় সেনাবাহিনী। তখন থেকেই অস্থিরতা বিরাজ করছে দেশটিতে। সেদিন দেশটির সেনাবাহিনী নবনির্বাচিত ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনএলডি) নেত্রী অং সাং সূ চিসহ অন্যান্য নেতাদের গ্রেপ্তার করে সামরিক শাসন জারি করে। তারপর থেকেই গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031