ব্রেকিং নিউজঃ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রব্যমূ্ল্য নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তিনি।

একইসঙ্গে পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতনভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোজায় অসাধু ব্যবসায়ীরা যেন সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে তিনি বিএসটিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ারও আহ্বান জানিয়েছেন।

রোববার (১১ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘পবিত্র রমজান মাসে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘রোজা আসলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রবণতা পরিলক্ষিত হয় এবং অনেক সময় পণ্যের সাপ্লাই ও চাহিদার সমন্বয় থাকে না।

’তিনি ব্যবসায়ী সমাজকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আমন্ত্রণ জানান এবং ব্যবসায়ীদের সজাগ থাকতে বলে মত প্রকাশ করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনা মহামারির কারণে দেশবাসীকে বাঁচাতে হবে। সরকার আগামী একসপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।’ সবাইকে লকডাউন মেনে চলার আহ্বান জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930