ব্রেকিং নিউজঃ

বিএনপির উস্কানিতে অনেকে স্বাস্থ্যবিধি মানছে না : ওবায়দুল কাদের

বিএনপির অপরিণামদর্শী বক্তব্য ও উস্কানিতে অনেকে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপি করোনার টিকা নিয়েও অপরাজনীতি করেছে, এখন লকডাউন নিয়ে নানা অপপ্রচার ও উস্কানি দিচ্ছে।

শনিবার (১০ এপ্রিল) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

এসময় করোনা নিয়ে রাজনীতি না করে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতিদিন মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাবে, গুজব ছড়াবে, উস্কানি দেবে-আর এসবের জবাব দিলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয়, বিএনপির প্রতি এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, আসলে সবকিছু নিয়ে রাজনীতি করা এবং রাজনৈতিক বাতাবরণ দিয়ে বিতর্কিত করাই এখন বিএনপির রাজনীতি।

তিনি বলেন, সরকার যেকোনো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়।

ওবায়দুল কাদের বিএনপির কাছে প্রশ্ন রেখে বলেন, মিথ্যাচারের বিষবাষ্প ছড়ানো ছাড়া বিএনপি করোনাকালে জনকল্যাণে কি করেছে? কোন দায়িত্বশীল ভূমিকা পালন করেছে? আপনারাতো সকালে ঘুম থেকে জেগেই বলেন, সরকারের সমন্বয় নেই।

‘মহামারি নিয়ন্ত্রণে বিশ্বের উন্নত দেশগুলোও যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অবিরাম কাজ করে যাচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূলে গড়ে তোলা হয়েছে শক্তিশালী নেটওয়ার্ক। ’

মানুষের জীবনের পাশাপাশি জীবিকার সুরক্ষায় সরকার সচেষ্ট জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এমতাবস্থায় জনগণের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার করা প্রকারান্তরে সংক্রমণ রোধে বাধাগ্রস্ত করা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031