ব্রেকিং নিউজঃ

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ৭ জন

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে সন্দেহভাজন সাত জঙ্গি নিহত হয়েছে।

অভিযানে চার সেনা সদস্য আহত হয়েছে। তবে আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে জঙ্গি দমনে সেনা অভিযান চালানো হয়।

জঙ্গিরা আল-কায়দার একটি শাখা সংগঠন আনসার গাজওয়াত উল হিন্দ নামে একটি সংগঠনের সদস্য। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, জঙ্গিরা একটি মসজিদের মধ্যে লুকিয়ে ছিল।

পুলিশের আইজি বিজয় কুমার জানান, প্রথমে পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য খবর পাঠানো হয়। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পন করতে চাননি। এরপর জঙ্গিদের বের করে নিয়ে আসার জন্য কাঁদানে গ্যাসের শেল ফেলা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এমনভাবে গোটা অভিযান চালানো হয়, যাতে মসজিদের কোনো ক্ষতি না হয়।

দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মসজিদের মধ্যেই পাঁচ জঙ্গি নিহত হয়। আহত অবস্থায় দুইজন সেখান থেকে পালিয়ে যায়।  পরে তাদের ধাওয়া করে পুলওয়ামার ত্রালে হত্যা করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930