ব্রেকিং নিউজঃ

রাসুল্লাহ ( সাঃ ) কে কুটুক্তি, নরেন্দ্র মোদীকে মাহমুদ মাদানীর চিঠি

মহানবী হযৱত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি প্রদর্শনের কারণে নার্সিংহানন্দ স্বরস্বতির বিচার চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

মঙ্গলবার (৬ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নার্সিংহানন্দ স্বরস্বতিকে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় সাজা দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

চিঠিতে জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল লিখেন, দেশে দাঙ্গা-ফ্যাসাদ ছড়ানোর উদ্দেশে নার্সিংহানন্দ স্বরস্বতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কুটুক্তি করেছে তা মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে।

আর এটা চির সত্য যে, কোন মুসলমানই নবীজীর ব্যাপারে সামান্যতম অপমান ও সহ্য করতে পারে না।

মাওলানা মাদানী আরও বলেন, নার্সিংহানন্দের ভিডিওটি জনসাধারণের নজরে আসলে অনেকে তার বিরুদ্ধে থানায় মামলা করেন।

কিন্তু আইনশৃংখলা বাহিনী তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না বলে দিন দিন তারা প্রশ্রয় পাচ্ছে।

আর এসব ব্যক্তিরাই দেশের শান্তি প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এখন তো মুসলমানদের ধৈর্য্যের সীমা শেষ হয়ে যাচ্ছে। কবে যে দিল্লীর উত্তরাঞ্চলে জাতীগত দাঙ্গা মাথাচাড়া দিয়ে উঠে।

তাই ধরনের নাজুক পরিস্থিতিতে সৃষ্টির হওয়ার আগেই আইনশৃংখলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

নরেন্দ্র মোদীকে মাহমুদ মাদানি আবেদন জানিয়ে বলেন, যতদ্রুত সম্ভব নার্সিংহানন্দ স্বরস্বতির বিরুদ্ধে এ্যাকশন নিন।

এ এ্যাকশন নিলে সামনে সমাজে এই ধরনের বিষ আর কেউ ছড়াতে পারবে না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031