ব্রেকিং নিউজঃ

মুন্সীগঞ্জে পৌর মেয়রের বাসভবনে ‘রহস্যজনক’ বিস্ফোরণ, দগ্ধ ১৩

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের বাসভবনে ‘রহস্যজনক’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

দগ্ধদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়েছে ইতোমধ্যে।  বাকি একজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা সদরের মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় পৌর মেয়রের বাসভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে বলতে পারেননি কেউ-ই।

বিস্ফোরণে পৌর মেয়র অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছেন মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর রহিম বাদশা।

ঢামেকে আনা আহতদের মধ‌্যে চার জন কাউন্সিলর রয়েছেন। তারা হলেন- মো. সোহেল, মো. আওলাদ, দীন ইসলাম ও রহিম বাদশা।

অপর আহতরা হলেন- মেয়রের স্ত্রী কানন বেগম, মো. মোশারফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না, কালু, মো. ইদ্রিস আলী, মঈনউদ্দিন ও মো. তাজুল।

ঘটনার বর্ণনা দিয়ে মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর রহিম বাদশা সাংবাদিকদের বলেন, ‘পৌরসভার গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে  চার পৌর কাউন্সিলর নিয়ে নিজ বাস ভবনের তৃতীয়তলার একটি কক্ষে আলোচনা করছিলেন মেয়র ।

হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে কক্ষের ভেতর আগুন ধরে যায়। বিস্ফোরণে কক্ষের আসবাবপত্র, জানালার কাচ চুরমার হয়ে গেছে।

বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে চার কাউন্সিলরসহ অন্তত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বলেন, ‘কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেছেন। তদন্তের পর বিস্ফোরণের কারণ তারা বলতে পারবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031