শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি করোনা আক্রান্ত
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি করোনায় আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার (৬ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকদিন ধরে কাশির কারণে করোনা টেস্ট করেন। সোমবার (৫ এপ্রিল) পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তিনি এখন বাসায় আইসোলেশনে আছেন। শারীরিক অবস্থা ভালো আছে।
