ব্রেকিং নিউজঃ

অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক ১৬ দিন ধরে আইসিইউতে

জনপ্রিয় অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক অসুস্থ হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি গত ২১ মার্চ থেকে আইসিইউতে অচেতন রয়েছেন বলে জানিয়েছেন ছেলে রোশন হোসেন পাঠান শরৎ।

সোমবার (৫ এপ্রিল) রাতে শরৎ সাংবাদিকদের বলেন, ‘বাবার অবস্থা ভালো নয়। রক্তে কিছু সমস্যা ছিল, এখনো আছে। অন্য অনেক সমস্যাও দেখা দিচ্ছে। আজ বাবার পাকস্থলীর ভেতরে রক্তক্ষরণ হয়েছে।’

বিশেষজ্ঞ চিকিৎসক টিমের তত্ত্বাবধানে চলছে ফারুকের চিকিৎসা জানিয়ে বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শরৎ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930