ব্রেকিং নিউজঃ

ঢাকায় লকডাউনের বিরুদ্ধে মিছিল-অবরোধ

রাজধানীর নিউমার্কেট এলাকায় লকডাউন বিরোধী মিছিল ও সমাবেশ করছে স্থানীয় ব্যবসায়ীরা।

এ সময় তারা নিউমার্কেট সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ রবিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকায় লকডাউন বিরোধী মিছিল ও সমাবেশ করছে স্থানীয় ব্যবসায়ীরা।

রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

ব্যবসায়ীরা বলেন, অবিলম্বে লকডাউন প্রত্যাহার করতে হবে। আমরা কোনো লকডাউন চাই না।

এটাই আমাদের এক দফা দাবি। গতকাল শনিবার (৩ এপ্রিল) সারাদেশে লকডাউন ঘোষণার পর তারা এই দাবি জানান।

লকডাউনের আগে শনিবার (৩ এপ্রিল) দোকান মালিক সমিতি জানায়, সুরক্ষা নিশ্চিতে সরকারের নির্দেশনার আলোকেই মার্কেট তদারকি করছেন তারা।

তবে ক্রেতা-বিক্রেতাদের অনেকেই সামাজিক দূরত্ব মানতে এখনো উদাসীন।

প্রসঙ্গত, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930