ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রীর দপ্তরে লকডাউন প্রস্তাব, যে কোনো সময় প্রজ্ঞাপন

মহামারি করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।শনিবার (৩ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

লকডাউন ঘোষণার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে পাঠানো হয়েছে।প্রধানমন্ত্রী অনুমোদন দিলে শনিবার রাত বা রোববার সকালের দিকে আনুষ্ঠানিকভাবে লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যার পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘লকডাউন ঘোষণার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’

এদিকে লকডাউনে যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বন্ধ থাকবে অভ্যন্তরীণ রুটের বিমান চলাচল।ট্রেন চলাচলও বন্ধ, তবে বাস চলাচলের বিষয়ে রোববার সিদ্ধান্ত আসতে পারে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31