ব্রেকিং নিউজঃ

মৌসুমী সহ পুত্র-পুত্রবধূ করোনা আক্রান্ত

জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী করোনার আক্রান্ত হয়েছেন। ওমর সানি-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন ও তার স্ত্রী সাদিয়া রহমান আয়েশাও করোনা পজিটিভ। এসব তথ‌্য নিশ্চিত করেছেন ওমর সানি।

শুক্রবার (২ এপ্রিল) বিকালে ওমর সানি তার ফেসবুকে একটি স্ট্যাটাসে দিয়েছেন।

এতে তিনি লিখেন, আমার স্ত্রী, আমার ছেলে নতুন বৌমা, বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন, আমার প্রিয় কজন মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যান। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন।

অল্পদিন আগেই ধুমধাম করে একমাত্র ছেলে ফারদিনের বিয়ে দিয়েছেন ওমর সানি-মৌসুমী। বিয়ের দাওয়াতে আগত কয়েকজন আত্মীয়-স্বজনও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ওমর সানি। আপাতত চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31