ব্রেকিং নিউজঃ

সপরিবারে করোনায় আক্রান্ত হাবিব-উন নবী খান সোহেল

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল।

তার মেয়ে জান্নাতুল ইলমি সূচনা ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার নিজের ফেসবুক আইডিতে সূচনা লেখেন, ‘হাসপাতাল থেকে যেদিন বাসায় আসে, সেদিনই মায়ের গলা ব্যথা-ঠাণ্ডা-জ্বর।

পরদিন দেখি কোনো ঘ্রাণও পাচ্ছে না। করোনা টেস্ট করে রিপোর্ট আসলো পজিটিভ।

পরদিন বাসার সবাই টেষ্ট করাই। গত সন্ধ্যায় রিপোর্ট পেলাম। আমাদের পরিবারের চারজনেরই করোনা পজিটিভ এসেছে।

বাবা-মাকে নিয়ে একটু চিন্তা হচ্ছে। কেননা বাবার এখনও সেলাই হয়নি, আর মায়ের শ্বাসকষ্টের সমস্যা আছে।’

করোনা থেকে দ্রুত মুক্তি পেতে সবার দোয়া কামনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সূচনা।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন হাবিব-উন নবী খান সোহেল।

এরপর থেকে তিনি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930