ব্রেকিং নিউজঃ

ভারত পাকিস্তান দন্দ এখন তুঙ্গে, ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি বন্ধ করলো পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থান না বদলালে দিল্লির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

সংবাদমাধ্যম দ্যা ভয়েস আমেরিকা জানিয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে এ কথা জানান পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

তিনি বলেন, নয়াদিল্লি কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে না দিলে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করবে না ইসলামাবাদ।

প্রতিবেশী দেশ ভারত থেকে সুতা ও চিনি আমদানির নীতিগত সিদ্ধান্ত নেয়া হলেও তা স্থগিত করা হয়।

এতে স্থানীয় বাজারে পণ্যের দাম বাড়লেও কাশ্মীরের সাধারণ মানুষের স্বার্থে পাকিস্তানের জনগণকে এই ভোগান্তি মেনে নেয়ার আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

ভারতের সাথে আপাতত বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখা হলেও মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্যসম্পর্ক স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930