করোনায় ঘরোয়াভাবে সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম: ওবায়দুল কাদের
আজ বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রয়াত মো. শাজাহানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে তাঁর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যবোধ ও মূল্যবোধ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে টিমওয়ার্ক গড়ে তুলতে হবে।
শাজাহানের মতো কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ, দুঃসময়ে যখন কেউ থাকবেনা তখন শাজাহানের মত নিবেদিত কর্মীরাই পাশে থাকবে বলে মনে করেন ওবায়দুল কাদের।
দেশের সামর্থবানদের প্রতি অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন করোনার এই দুঃসময়ে অসচ্ছল মানুষের সহযোগিতা একান্ত কাম্য। এর আগে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রয়াত এইচ টি ইমামের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
