ব্রেকিং নিউজঃ

খন্দকার মোশাররফ হোসেন স্বস্ত্রীক করোনায় আ্ক্রান্ত : স্কয়ারে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী বিলকিস আক্তার হোসেন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

তাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন।গতকাল রাতে তাঁদের রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য জানান।

শায়রুল কবির বলেন, খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী বিলকিস আক্তার করোনার পরীক্ষা করেন।

গতকাল বুধবার সন্ধ্যায় পরীক্ষার প্রতিবেদন আসে। পরীক্ষায় তাঁদের দুজনেই পজিটিভ আসে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930