ব্রেকিং নিউজঃ

‘ইসরাইল এখনও নীল থেকে ফোরাত পর্যন্ত দখলের স্বপ্ন দেখে’

ইসরাইল ও তার মার্কিন পৃষ্ঠপোষকরা এখনও নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত একটি ইহুদিবাদী রাষ্ট্রের স্বপ্ন দেখে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ।

বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন তিনি।

হাসান নাসরুল্লাহ বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল পতনের দিকে ধাবিত হচ্ছে। আমেরিকা ও ইসরাইলের সে স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না।

১৯৪৮ সালে পশ্চিমা দেশগুলোর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে প্রথম অবৈধ ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলের অস্তিত্ব ঘোষণা করা হয়।

এর পর ১৯৬৭ সালের যুদ্ধে আরও বিশাল এলাকা এই অবৈধ রাষ্ট্রের সঙ্গে যুক্ত করা হয়।

মিসরের নীল নদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত এ রাষ্ট্রটিকে বিস্তৃত করার একটি পরিকল্পনা ইসরাইলের রয়েছে।

কিন্তু ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় এখনও তা সফলতার মুখ দেখেনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031