ব্রেকিং নিউজঃ

মিয়ানমারের অনুষ্ঠানে বাংলাদেশ, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে শনিবার (২৭ মার্চ) নেপিদোতে বর্ণাঢ্য বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ওই কুচকাওয়াজে বিশ্বের মাত্র আটটি রাষ্ট্রের প্রতিনিধিরা হাজির ছিলেন।এরমধ্যে ছিলো বাংলাদেশ। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৩১ মার্চ) ডি-৮ সম্মেলন নিয়ে আয়োজিত এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এক প্রশ্নের মুখোমুখি হয়ে ব্যাখ্যা দেন তিনি।

ড. মোমেন বলেন, মিয়ানমারের সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে শুধু বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে যাননি, সেখানে আরও ৮টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। তবে এটা (সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণ) নিয়ে যারা হৈ চৈ করছেন, তারা কিন্তু রোহিঙ্গাদের সঙ্গে ব্যবসা বন্ধ করেননি। সেখানে ২৫ হাজার রোহিঙ্গা মারা গেল, নির্যাতন হলো, তখন তো তারা মিয়ানমারকে বয়কট করেননি।

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে যোগ দেয়া রাষ্ট্রসমূহ হচ্ছে-রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম, লাওস এবং থাইল্যান্ড।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031