ব্রেকিং নিউজঃ

তৃতীয় টেস্টেও করোনা পজিটিভ রিজভী

করোনা আক্রান্ত হয়ে গত ১৭ মার্চ থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনও করোনাভাইরাসে আক্রান্ত। বুধবার (৩০ মার্চ) পাওয়া তৃতীয়বারের রিপোর্টেও তিনি করোনা ‘পজিটিভ’ বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ।

তিনি বলেন, রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু তৃতীয়বারের করোনা টেস্টেও তার রিপোর্ট পজিটিভ আসছে। তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। আজ সকালে তার ডায়াবেটিস একেবারে কমে গিয়ে হাইপো হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা ব্যবস্থা নেয়ায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

ডা. রফিক আরও বলেন, করোনা নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে হাসপাতালেই থাকতে হবে । এর আগে তার ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট ভালো এসেছে। হার্টের রিপোর্টও ভালো। এছাড়া তিনি খাবারও খেতে পারছেন।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর গত ১৬ মার্চ করোনা টেস্ট করা হলে রিজভীর শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। এদিকে রুহুল কবির রিজভীর আশু রোগমুক্তি কামনায় নেতা-কর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031