ব্রেকিং নিউজঃ

করোনা আক্রান্তদের জন্য প্লাজমা চেয়ে গণস্বাস্থ্যের বিজ্ঞপ্তি

আক্রান্ত রোগীদের জন্য করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের প্লাজমা দেওয়ার আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল।

মঙ্গলবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়েছে, করোনা ভয়ানকরূপ ধারণ করছে। এই অবস্থায় করোনা রোগীদের চিকিৎসায় অনেক প্লাজমা প্রয়োজন।

করোনা থেকে সুস্থ ব্যক্তির রক্ত থেকে প্লাজমা তৈরি করা হয়। করোনা থেকে সুস্থ ব্যক্তিরা রক্তদান করুন।

একে অপরকে রক্তদানের বিষয়ে আগ্রহ সৃষ্টি করে অন্যের জীবন রক্ষায় অংশ নিন।

একইসঙ্গে যাদের প্লাজমা প্রয়োজন তাদেরকেও রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

গণস্বাস্থ্য জানায়, ৫ হাজার টাকায় যে কোনো গ্রুপের ৪৫০ মিলিগ্রামের এক ব্যাগ প্লাজমা বিক্রি করা হয়।

তাদের হাসপাতালে অত্যাধুনিক প্লাজমা সেন্টার রয়েছে। প্লাজমা সেন্টারটি দিনরাত খোলা থাকে।

ফলে যাদের প্লাজমা প্রয়োজন তাদেরকে ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিশেষজ্ঞদের ভাষ্য, করোনা থেকে কোনো ব্যক্তি সুস্থ হওয়ার ১৫-২১ দিন পর যদি তিনি রক্তদান করেন এবং যদি তার শরীরে নিউট্রালাইজড অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, তাহলে সেই প্লাজমা সবচেয়ে বেশি কার্যকরী।

গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারে যোগাযোগের ঠিকানা: গণস্বাস্থ্য ব্লাড, ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার, বাড়ি নম্বর ১৪/ই, সড়ক ৬, ধানমণ্ডি, ঢাকা-১২০৫। ফোন: ৯৬৭০০৭১-৫, Ext:-২২৫, ২০৯, ০১৭০৯৬৬৩৯৯৪। ডা. কোরাইশী- ০১৫৫২৪৬০৭৮০। ই-মেইল: gdc@gonoshasthayakendra.org

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930