ব্রেকিং নিউজঃ

আওয়ামী লীগের নেতা শাহজাহান আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সাবেক সদস্য মো. শাহজাহান আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার (২৯ মার্চ) রাত ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিলো ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী রেখে গেছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

শাহজাহান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাবেক ব্যক্তিগত কর্মকর্তা এবং আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সাবেক সদস্য ছিলেন।

এদিকে মো. শাহজাহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী প্রতি সমবেদনা জানান।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এক শোক বিবৃতিতে মো. শাহজাহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930