ব্রেকিং নিউজঃ

হলিউডের অস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী এমা স্টোন মা হলেন

হলিউডের অস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী এমা স্টোন প্রথমবারের মতো মা হয়েছেন। গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী।

তবে এতদিন পর মা হওয়ার সুখবর প্রকাশ পেলেও তিনি ছেলে নাকি মেয়ে জন্ম দিয়েছেন তা জানানো হয়নি। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম মিররের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

গেলো ফেব্রুয়ারিতে বেবি বাম্পসহ ক্যামেরাবন্দি হয়েছিলেন এমা স্টোন। ২০১৯ সালে দীর্ঘদিনের প্রেমিক ডেভ ম্যাকক্যারি সঙ্গে বাগদানের পর ২০২০ সালে বিয়ে করেন তারা।
ম্যাকক্যারি জনপ্রিয় স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানের পরিচালক। ২০১৬ সালে এমা এ অনুষ্ঠানের উপস্থাপনা করতে গিয়ে ম্যাকক্যারির সাথে সম্পর্ক জড়ান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930