তামিমকে কেন ছুটি দেয়া হলো প্রশ্ন সাবেক অধিনায়কের
পরিবারকে সময় দেয়ার জন্য ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে নিউজিল্যান্ড থেকে দেশে ফেরেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
টি-টোয়েন্টি সিরিজের আগে জাতীয় দলের এই তারকা ওপেনারের দেশে ফেরায় রীতিমতো ক্ষুব্ধ সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা।
রোববার যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে হীরা বলেন, প্রত্যেক সিরিজেই আমরা দেখছি এক বা একাধিক সিনিয়র প্লেয়ার দলে নেই।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যেমন তামিম নেই।
আপনি কেন তাকে সিরিজ চলা অবস্থায় ছুটি দেবেন। করোনার কারণে প্রায় এক বছর খেলা মাঠে গড়ায়নি।
সেই সময় ক্রিকেটাররা তো পরিবারের সঙ্গেই ছিল। তাহলে এখন খেলা শুরুর পর তারা কেন পরিবারকে সময় দেওয়ার অজুহাত দেখিয়ে ছুটি নেবে।
তিনি আরও বলেন, ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে আর সবমিলে ছয় দিন প্রয়োজন ছিল, এই ছয় দিন কী তামিম নিউজিল্যান্ডে থাকতে পারত না?
হীরা আরও বলেন, টি-টোয়েন্টি সিরিজে তামিম না থাকায় মুশফিকও খেলল না।
আমরা তো মুশফিকের কোনো ইনজুরি আগের ম্যাচে দেখিনি, সে কেন আজ প্রথম টি-টোয়েন্টি খেলল না।
আজ যদি আফিফ-সাইফুদ্দিন দলের হাল না ধরত তাহলে ২১১ রানের টার্গেট তাড়ায় আমরা ১০০ রানেই অলআউট হয়ে যেতাম।