ব্রেকিং নিউজঃ

দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বসেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার বৈঠকে বসেছেন বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী।

বিকেল ৫টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে টাইগার গেটে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে তারা একান্ত বৈঠকে বসেন। এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।

বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক ও আর্ন্তজাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন দুই নেতা।দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

এদিকে বাংলাদেশ সফরে আসা নরেন্দ্র মোদির ভারতে ফেরার সময় পরিবর্তন হয়েছে। সফর সূচি অনুযায়ী শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টায় দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টায় দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

শনিবার বিকেলে তথ্য অধিদপ্তর থেকে এ কথা জানানো হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (২৬ মার্চ) সকালে ঢাকা সফরে আসেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930