ব্রেকিং নিউজঃ

মোদিকে বরণ করতে প্রস্তুত গোপালগঞ্জ ও শ্যামনগর

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জম্মশতবর্ষ উপলক্ষে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসবেন।

মোদিকে বরণ করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রাম এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্যভূমি গোপালগঞ্জের মানুষের প্রস্তুতির খবৱ।

সাতক্ষীরা: বাংলার বারো ভূঁইয়ার এক ভূঁইয়া রাজা প্রতাপাদিত্যের রাজধানী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রাম এখন নতুন সাজে সেজেছে। প্রাচীন আমলের সেই এলাকা হারানো জৌলুস ফিরে পেল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে সামনে রেখে ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালীমন্দির ঘিরে সৌন্দর্যবর্ধন করা হয়েছে।

এ মন্দিরে রয়েছে ঘোর কৃষ্ণবর্ণ কষ্টিপাথর মূর্তির সতীবালার দেহের ৫১ খণ্ডের এক খণ্ড।

কাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ মন্দিরে আসবেন।

১৬১১ খ্রিস্টাব্দে বঙ্গের রাজধানী ঢাকায় স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত এই ঈশ্বরীপুর ছিল বারো ভূঁইয়া নৃপতি রাজা প্রতাপাদিত্যের রাজধানী।

মোদির আগমন উপলক্ষ্যে ঈশ্বরীপুর এলাকায় চারটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। ঈশ্বরীপুর এ. সোবহান হাইস্কুল ময়দানে নরেন্দ্র মোদি সকাল ৯টা ৪৫ মিনিটে হেলিকপ্টার থেকে অবতরণ করবেন।

তাকে সেখান থেকে সুদৃশ্য মোটর শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হবে ৯০০ মিটার দূরে যশোরেশ্বরী কালীমন্দিরে।

পূজা শেষে তিনি মন্দির উদ্যানে অবস্থানরত তার সফরসঙ্গী ও অন্যদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করে সকাল ১০টা ১০ মিনিটে আবারও ফিরে যাবেন হেলিপ্যাডে। সেখান থেকে তার গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার কথা রয়েছে।

গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র পুণ্যভূমি গোপালগঞ্জ সফরে আসবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সময় যতটা ঘনিয়ে আসছে সাধারণ মানুষের মধ্যে ততই বেড়ে চলছে আনন্দ আর উৎকণ্ঠা।

ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের এটা হবে গোপালগঞ্জে প্রথম সফর। কাল সকাল ১০টা ৫০ মিনিটে নরেন্দ্র মোদি প্রথমে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

সেখানে একটি বৃক্ষের চারা রোপণ ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। টুঙ্গিপাড়া থেকে তিনি মতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুরবাড়ি যাবেন। সেখানে তিনি হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরে পূজা-অর্চনা ও মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন মোদির সফরের অপেক্ষায় আছি। আশা করছি, এ সফর সুন্দর ও সফল হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031