ব্রেকিং নিউজঃ

এরদোয়ানের নিরঙ্কুশ বিজয়

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আবারও ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তুরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সী জানায় বুধবার( ২৫ মার্চ) জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির সপ্তম জাতীয় সম্মেলনে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেন কাউন্সিলররা।

নির্বাচিত হওয়ার পর এরদোগান বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের কংগ্রেস দেশ, জাতি ও দলের জন্য উপকার বয়ে আনে।

আমাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।

আঙ্কারায় অনুষ্ঠিত দলটির কাউন্সিলে ভোটে এক হাজার ৪৩১ ব্যালটের মধ্যে এরদোগান পেয়েছেন এক হাজার ৪২৮টি, বাকি তিনটি ব্যালট বাতিল বলে গণ্য হয়েছে।

নিরঙ্কুশ এই জয়ের মধ্য দিয়ে টানা সপ্তমবারের মতো একে পার্টির চেয়ারম্যান হলেন এরদোয়ান।

এই সম্মেলনটি ছিল মূলত ২০২৩ সালকে ঘিরে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট কার্যনির্বাহী কমিটিকে ঢেলে সাজানো এবং পার্টির কর্মপরিকল্পনা নির্ধারণ করার।

২০২৩ সালকে ঘিরে তুরস্কের প্রস্তুতি ব্যাপক। ওই বছর দেশটি উদযাপন করবে আধুনিক তুরস্কের শততম প্রতিষ্ঠাবার্ষিকী।

এছাড়া তুরস্কের পরবর্তী নির্বাচনও ২০২৩ সালে। তুরস্কের সংবিধান অনুযায়ী এরদোয়ান তখন শেষবারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন।

সূত্র সময় টিভি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031