ব্রেকিং নিউজঃ

শুক্রবার শাহবাগে বিক্ষোভের ডাক দিয়েছেন নূর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী বিক্ষোভে রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশের টিয়ারশেল নিক্ষেপ করলে গ্যাসের কারণে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর।

ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন ভিপি নূর। লাইভে এসে ‘ফ্যাসিবাদী সরকার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলার জন্য’ সকলকে আহ্বান জানান তিনি। আটকদের মুক্তির দাবিতে তিনি আগামীকাল বিকাল ৩টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশেরও ডাক দেন ।

তিনি বলেন, আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ-ছাত্রলীগ যৌথভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষে আমিসহ আামাদের ৪৪ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ সময় আমাদের ৩৮ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানাচ্ছি। যদি আজকের মধ্যে আটকদের মুক্তি দেওয়া না হয়, তাহলে আগামীকাল বিকেল ৩টায় শাহবাগে সমাবেশ করা হবে।

ডাকসুর সাবেক ভিপি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসছেন। আমরা কারও ব্যাপারে আপত্তি করিনি। আমাদের আপত্তি ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। যিনি নিজ দেশেও একজন সাম্প্রদায়িক ব্যক্তি।

এটা নিয়ে আমাদের একটি কর্মসূচি ছিল। সরকার তাকে আনবে সেটি সরকারের বিষয়। আমরা নাগরিক হিসেবে প্রতিবাদ করার অধিকার রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031