ব্রেকিং নিউজঃ

বিজেপি মিথ্যাবাদীর দল: মমতা

বিজেপিকে মিথ্যাবাদীর দল আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, মোদির মতো এত বড় একটা মিথাবাদী আমি জীবনে দেখিনি।

প্রধানমন্ত্রীর চেয়ারটাকে আগে সম্মান করতাম। এখন আর করি না। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুরে জনসভায় বক্তব্য দিতে গিয়ে মমতা এসব কথা বলেন।

এই জেলার তিনটি বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুর, ওন্দা এবং বাঁকুড়ায় জনসভার কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর।

বাঁকুড়ার ১২টি বিধানসভা কেন্দ্রই তৃণমূলের শক্ত ঘাঁটি। এর মধ্যে কোতলপুর, ইন্দাস এবং বড়জোড়ায় আগেই সভা করেছেন মমতা।

বাকি কেন্দ্রগুলোতে প্রভাব বজায় রাখার জন্য মমতা আজ জনসভায় বক্তব্য রাখেন।

জনসভায় মমতা বলেন, সপ্তম পে কমিশনের কথা বলেছে বিজেপি। এদিকে ত্রিপুরায় প্রভিডেন্ট ফান্ড তুলে দিল। মিথ্যাবাদীর দল বিজেপি।

এদিকে মমতার সভার কিছু আগেই মেদিনীপুরের কাঁথিতে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেখানে ভাষণে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে নানা বিষয়ে আক্রমণ করেন তিনি।

কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে আক্রমণ করেন মমতাকে। নন্দীগ্রাম প্রসঙ্গে মোদি বলেন, ‘সারা দেশের সামনে নন্দীগ্রামকে অপমান করেছেন দিদি’। এমনকি ‘২ মে দিদি যাচ্ছে’ বলে স্লোগানও দেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদির ওই সভা থেকে আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার কথা তুলে মমতা বলেন, টাকা দিলে নেবেন কি নেবেন না আপনার ব্যাপার। ওটা আপনার টাকা।

তবে টাকা নিলেও ভোট দেবেন না। ওরা বলতে পারে, ‘কোথায় ভোট দিচ্ছিস, দেখতে পাব’।

মিথ্যা কথা। কিচ্ছু দেখতে পাবে না। তাই যদি বলে খরচ দিচ্ছি। ওদের খরচ করে দেবেন। ভোটটা জোড়া ফুলেই দেবেন।

‘আমার এক পায়ের বদলে লাখ লাখ পা পেয়েছি। আপনাদের পায়ের সাহায্যেই প্রতিদিন আসছি’।

মমতা বলেন, ফুল একটাই। মাটি মানে ঘাস। ঘাস মানে জোড়াফুল। আর সেই জোড়াফুলেই ভোটটা দেবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031