ব্রেকিং নিউজঃ

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ

নির্বাচনের কয়েকদিন আগে ইহুদিদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল।

আগামী ২৩ মার্চ দেশটিতে চতুর্থ সাধারণ নির্বাচনের কথা রয়েছে।

শনিবার দখলকৃত জেরুজালেমে তার বাসভবনের বাইরে বিক্ষোভ প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন।

এসময় বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

ঘুষ লেনদেন, প্রতারণা ও দুর্নীতির দায়ে বিচারের মুখে থাকা নেতানিয়াহুর বিরুদ্ধে করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলেছে দেশটির সরকারবিরোধীরা।

এদিকে, নির্বাচনে নেতানিয়াহুর দল সর্বোচ্চ আসনে জয় পেতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা করেছেন।

বিভিন্ন জরিপে সে ধরনের ইঙ্গিত পাওয়া গেছে। নেতানিয়াহুর সমর্থকরা মনে করছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় আরব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইসরাইলের ভালো সম্পর্ক তৈরি হয়েছে।

এসব কারণে ইসরাইলের বাসিন্দারা নেতানিয়াহুর দলকে বিপুল ভোটে বিজয়ী করবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930