হাসপাতালে হামলা করে শিশুসহ ৭জনকে হত্যা করল সুন্নি হত্যার খলনায়ক আসাদের বাহিনী
সিরিয়ার স্বৈরশাসক ও সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক বাশার আল আসাদের বাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শহরের হাসপাতালে হামলা করে শিশুসহ সাত জনকে হত্যা করেছে।
হামলায় আহত হয়েছেন হাসপাতালটির ১৪ জন চিকিৎসাসেবা কর্মী।
রোববার (২১ মার্চ) স্থানীয় সময় বাশারের বাহিনীর একটি সেনা চৌকি থেকে এ হামলা করা হয়।
চিকিৎসাকর্মী, প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সরকারি বাহিনীর এক সেনা চৌকি থেকে ছোড়া আর্টিলারি শেল আলেপ্পোর পশ্চিমে অবস্থিত শহর আতারেবের একটি হাসপাতালে আঘাত করলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এছাড়া প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে বিধ্বস্ত হাসপাতাল থেকে রক্তাক্ত রোগীদের বাইরে নিয়ে যাচ্ছেন উদ্ধারকারী সংস্থার কর্মীরা।
হামলায় নিহত সাত জনের মধ্যে একজন নারী ও এক শিশুও রয়েছে বলে জানা গেছে।
এই হামলার আগে গত মাসে তুরস্ক ও রাশিয়ার মধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় অস্ত্রবিরতি চুক্তি হয়েছিল।
আল-জাজিরা জানিয়েছে, অস্ত্রবিরতি চুক্তির আওতায় ছিল আতারেব। তারপরও সেখানে হামলা করল আসাদের বাহিনী।
হাসপাতালটিতে ওই এলাকার প্রায় এক লাখ মানুষ সেবা নিতেন। হাসপাতালটির অবস্থান মাটির নিচে ছিল।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই গোলাগুলি ‘হাসপাতাল প্রাঙ্গণ ও প্রধান প্রবেশদ্বারে আঘাত হানে।
তাতে এক শিশু ও হাসপাতালের এক কর্মচারীসহ পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।’
রাশিয়া ও ইরানের শিয়া ধর্মাবলম্বীদের সমর্থিত সিরিয়ার সুন্নি মুসলিমদের গণহত্যার খলনায়ক বাশার আল আসাদ এর বাহিনীর ধ্বংসলীলায় সিরিয়ার শহরগুলোতে হাসপাতাল ও ক্লিনিকগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এতে হাসপাতালগুলো ধ্বংস হওয়া ছাড়াও রোগী, চিকিৎসাকর্মী ও সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন।
