বিপুল ভোটে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসাদউদ্দিনের দল!
কুখ্যাতির জন্য গোটা দুনিয়ায় এক সময়ে সাড়া ফেলে দেওয়া গোধরা ফের খবরের শিরোনামে। না ফের কোনও নৃশংস হ’ত্যাকা’ণ্ডের জন্য।
এবার গোধরা আলোচনার কেন্দ্রবিন্দুতে পুরসভা দখলকে কেন্দ্র করে ঘটে যাওয়া অঘটনের জন্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খাসতালুক গুজরাতের গোধরা পুরসভা দখলে রাখতে ব্যর্থ হয়েছে বিজেপি।
১৯ বছর বাদে পদ্ম শিবিরের হাতছাড়া হয়েছে গোধরা পুরসভা।
৫ হিন্দু কাউন্সিলর সহ নির্দল কাউন্সিলরদের সমর্থনে বুধবার গোধরা পুরসভা কব্জা করেছে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েইসির মিম।
আর এমন ঘটনায় কার্যত বিজেপির স্থানীয় নেতারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি গোধরা পুরসভার নির্বাচন হয়।ওই নির্বাচনে ৪৪ সদস্য বিশিষ্ট পুরসভায় কোনও দলই বোর্ড গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।বিজেপি ও নির্দলরা ১৮টি করে আসনে জয়ী হয়েছিল।
সাতটি ওয়ার্ডে জয়ী হয়েছিল সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির মিমের প্রার্থীরা। আর কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছিলেন মাত্র একটি আসনে।
বোর্ড গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পেলেও গোধরা পুরসভা কব্জা করতে আসরে নেমেছিল বিজেপি নেতৃত্ব। নির্দল কাউন্সিলরদের দলে টানার চেষ্টা করেছিলেন।
কেননা নির্দল কাউন্সিলরদের মধ্যে বেশ কয়েকজন হিন্দু কাউন্সিলর ছিলেন। কিন্তু বুধবার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে বিজেপি নেতাদের যাবতীয় হিসেব-নিকেশ উল্টে যায়।আসাদউদ্দিন ওয়েইসির মিমের সঙ্গে হাত মেলান ১৭ নির্দল কাউন্সিলর।
তাঁদের মধ্যে পাঁচ হিন্দু কাউন্সিলরও ছিলেন। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হন মিম ও নির্দল কাউন্সিলরদের যৌথ প্রার্থী সঞ্জয় সোনি ও আক্রম পটেল।
৪৪ জন কাউন্সিলরদের মধ্যে ২৪ জন কাউন্সিলরের ভোট পান তাঁরা।বিজেপির হাত থেকে গোধরা পুরসভা ছিনিয়ে নিতে পেরে উল্লসিত মিমের রাজ্য সভাপতি সাবির কাবলিওয়ালা।
তাঁর কথায়, ‘১৯ বছর বাদে গোধরা পুরসভা বিজেপির মতো কট্টর হিন্দুত্ববাদী দলদের কব্জা মুক্ত করা এক ঐতিহাসিক ঘটনা। যাঁরা বলেন মিম বিজেপির বি টিম, আজ তাঁদের মুখে বিরাশি সিক্কার চড় কষালবিজেপির হাত থেকে গোধরা পুরসভা ছিনিয়ে নিতে পেরে উল্লসিত মিমের রাজ্য সভাপতি সাবির কাবলিওয়ালা।
তাঁর কথায়, ‘১৯ বছর বাদে গোধরা পুরসভা বিজেপির মতো কট্টর হিন্দুত্ববাদী দলদের কব্জা মুক্ত করা এক ঐতিহাসিক ঘটনা। যাঁরা বলেন মিম বিজেপির বি টিম, আজ তাঁদের মুখে বিরাশি সিক্কার চড় কষাল
