ব্রেকিং নিউজঃ

ভারতে মুসলিম হত্যার খলনায়ক মোদীকে বাংলাদেশে বরদাশত করা হবে না: সমমনা ইসলামী দলসমূহ

সমমনা ইসলামী দলসমূহের সমন্বয়ক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদেশী রাষ্ট্রপ্রধানদের আগমন নিঃসন্দেহে আমাদের দেশের ভাবমূর্তিকে উজ্জল করবে।

বাংলাদেশের জনগণ এসব রাষ্ট্রীয় অতিথিদেরকে অবশ্যই স্বাগত জানাবে।

তবে যে নরেন্দ্র মোদীর হাত মুসলমানদের রক্তে রঞ্জিত, যে নরেন্দ্র মোদী পানি না দিয়ে, পানি দিয়ে আমাদেরকে মারছে, সীমান্তে নিরীহ বাংলাদেশীদেরকে হত্যা করছে, সে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ স্বাগত জানাতে পারে না।

মোদীর আগমন কোনভাবেই বরদাশত করা হবে না।

আল্লামা ইউসূফী আরো বলেন, আমরা যদি কোন কর্মসূচি ঘোষণার সুযোহ নাও পাই, তবুও ২৬শে মার্চ নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে সবাই রাজপথে নেমে আসবেন।

এ সময় নেতাকর্মীরা মস‌জি‌দের সিঁড়িতে দাঁড়ি‌য়ে ন‌রেন্দ্র মোদির বিরু‌দ্ধে স্লোগান দেন। যে কোনো মূ‌ল্যে তার আগমন প্রতিহত করার ঘোষণাও দেন তারা।

আজ (১৯ মার্চ) শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের প্রতিবাদে সমমনা ইসলামী দলসমূহ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে আল্লামা আবদুর রব ইউসুফী এসব কথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈসা শাহেদী, মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, খেলাফত মজলিসের নায়বে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান প্রমুখ।

ড.আহমদ আব্দুল কাদের বলেন, নরেদ্র মোদীকে প্রতিহত করতে বাংলাদেশের জনগণ আজ ঐক্য বদ্ধ। সুতরাং সরকারের সুবুদ্ধির পরিচয় হবে, যদি মোদির আমন্ত্রণ বাতিল করে।

ড. ঈসা শাহেদী বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শণ না করলে সরকারকে তার খেসারত দিতে হবে। সমাবেশ শেষে পুলিশী বাধা উপেক্ষা করে এক বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বের হয়ে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এদিকে সমমনা ইসলামী দলসমূহের আজকের বিক্ষোভ সমাবেশ থাকায় জুমার নামা‌জের আগ থে‌কে পল্টন‌ মো‌ড় ও দৈ‌নিক বাংলা মো‌ড়ে কড়া পাহারা বসায় পু‌লিশ।

চার‌দিক থে‌কে যান ও জনসাধার‌ণের চলাচ‌লের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

পরদিন ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031